মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই :স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৬:৫৬
মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই :স্বাস্থ্যমন্ত্রী
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আকস্মিক ভাবে স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বকুল বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।


শনিবার (২৫ জুন) বেলা ১১টায় হঠাৎ করেই মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রোগীদের সেবার গুণগত মান, হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ, নানাবিধ অনিয়ম, খাবারের মান, চিকিৎসক সংকটসহ বিভিন্ন খোঁজখবর নেন। তিনি দীর্ঘ আড়াই ঘণ্টা হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে ‍ঘুরে দেখেন।


এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের একটা দায়বদ্ধতা জনগণের প্রতি আছে।


মন্ত্রী বলেন, মানুষের সার্বিক দায়িত্ব আমাদের ওপর। অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক।


আমাদের যা কিছু আছে তাই দিয়ে গরিব মানুষের সেবা করতে চাই। যে কারণে ৫০ শষ্যার হাসপাতালকে ১০১ শয্যায় রূপান্তিত করতে হবে।


এ সময় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com