বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড়: প্রতিমন্ত্রী ফরহাদ
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৭:৫০
বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড়: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বা গ্রেফতার করে মাদক নির্মূল সম্ভব নয়; সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে।


শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তারা মাদকের ছোবল থেকে দূরে থাকবে। পাশাপাশি মোবাইল আসক্তি কমিয়ে সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের যুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আলোচনা সভা শেষে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com