ভিসা নিয়ে সুখবর দিলো ঢাকার মার্কিন দূতাবাস
প্রকাশ : ৩১ মে ২০২৬, ২০:০১
ভিসা নিয়ে সুখবর দিলো ঢাকার মার্কিন দূতাবাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুই কর্ম দিবসের মধ্যেই অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়াকরণ করবে ঢাকার মার্কিন দূতাবাস।


রবিবার (৩১ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।


দূতাবাস জানায়, সোমবার ( ১ জুন) থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।


আগ্রহী আবেদনকারীদের বিস্তারিত তথ্য জানার জন্য দূতাবাসের ‘ডাইরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’ (Directory of Visa Categories)-এ গিয়ে ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ (Immigrant Visa Categories) অংশটি যাচাই করতে অনুরোধ করা হয়েছে।


অভিবাসনপ্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমাতে মার্কিন দূতাবাসের এই উদ্যোগ বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com