কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী ফরহাদ
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:৪৪
কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নয়ছয় বুঝ দিয়ে কাজ করা যাবে না। মনে রাখবেন, এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পেয়ে যাবেন। এটা তারেক রহমানের সরকার।”


সোমবার (২৫ মে) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া এলাকার আউলিয়ারঘাটে নির্মাণাধীন ওয়াই ব্রিজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নির্মাণকাজে ব্যবহৃত রড, বালি ও সিমেন্টের গুণগত মান যাচাই করে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এই ব্রিজ বারবার হবে না, একবারই হবে। তাই নয়ছয় বাদ দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।” কাজের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি সহযোগিতা করবেন। তবে সিডিউল অনুযায়ী কাজ না হলে কিংবা বিন্দুমাত্র অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে জেল দিতেও দ্বিধা করবেন না বলেও মন্তব্য করেন তিনি।


এসময় পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা রিয়েল প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে মর্মান্তিক নৌকা ডুবির ঘটনায় প্রান হারান ৭২ জন। এর মধ্যে ৭১ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন। নিখোঁজ ব্যক্তি হলেন সরেন্দ্র নাথ বর্মণ (৬৩)। তিনি পাশ্ববর্তী সাকোয়া ইউনিয়নের বাসিন্দা।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com