
দেশে সরকারি মালিকানায় আর নতুন কোনো টেক্সটাইল মিল বা টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান হবে না। এখন থেকে এক্ষেত্রে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৩ মে) রাজধানীর ফার্মগেটে টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেক্সটাইল শিল্পের স্থায়িত্ব ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।
পাশাপাশি বর্তমান বাজার ও প্রযুক্তির সঙ্গে মিল রেখে শিক্ষা কারিকুলামের সংস্কার এবং বেসরকারি খাতের সঙ্গে কলেজগুলোর সরাসরি কোলাবোরেশন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]