রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪২
রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।


বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদী জেলার মধ্যে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


এসময় তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপন করে পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com