জনগণের খাদ্যের নিশ্চয়তা দেয়াই সরকারের পলিসি: প্রেস সচিব
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৫:০৮
জনগণের খাদ্যের নিশ্চয়তা দেয়াই সরকারের পলিসি: প্রেস সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জনগণের খাদ্যের নিশ্চয়তা দেয়াই বাংলাদেশের যেকোনো সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিসি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


শনিবার (২৯ নভেম্বর) সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।


সম্মেলনের প্রথম সেগমেন্টে বক্তারা ‘কৃষি ও খাদ্যে বিনিয়োগ: প্রক্রিয়াজাত পণ্য বাণিজ্যিকীকরণ ও ভ্যালুচেইন গঠন’ নিয়ে আলোচনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, কৃষির সঙ্গে রাজনীতি ও আন্তর্জাতিক প্রভাব জড়িত, তাই বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিকল্প নেই। আগামী দিনে যে সরকারই ক্ষমতা আসুক তাকে খাদ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি এক্সপোর্টও করতে হবে।


সয়াবিন আমাদানির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরী হয়েছে বাংলাদেশের, যা আন্তর্জাতিক সম্পর্কে কৃষির গুরুত্বের একটি উদাহরণ বলে জানান প্রেস সচিব।


শফিকুল আলম আরও বলেন, জনগণের খাদ্যের নিশ্চয়তা দেয়াই বাংলাদেশের যেকোনো সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিসি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com