প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭
প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন।


বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে তাদের মধ্যে এই বৈঠক হয়।


এ সময় দুই শীর্ষ নেতার মধ্যে ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম নিয়ে আলোচনা হয়। আলোচনায় নিরাপদ অভিবাসনের বিষয়টিও গুরুত্ব পায়।


ডিসেম্বরে ঢাকায় আসার কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।


এর আগে দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com