ঢাকায় না হলেও ৬৩ জেলায় কুচকাওয়াজ হবে: প্রেস উইং
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২১:২৩
ঢাকায় না হলেও ৬৩ জেলায় কুচকাওয়াজ হবে: প্রেস উইং
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সংস্কারকাজ চলমান আছে উল্লেখ করে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঢাকায় না হলেও বাকি ৬৩ জেলায় কুচকাওয়াজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।


২৬ মার্চ, রবিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বার্তায় বিষয়টি জানানো হয়।


এতে বলা হয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবেনা বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংস্কারকাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এ বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com