শিরোনাম
ঘুমের আগে অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেলে ক্ষতি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৮, ১৩:৪০
ঘুমের আগে অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেলে ক্ষতি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘুম নিয়ে অনেকেই খুব সমস্যায় ভোগেন। রাতে সময় মতো শুয়ে পড়েন ঠিকই কিন্তু ঘুম আসে না কিছুতেই! ঘুমের অপেক্ষায় এপাশ ওপাশ করতে করতে রাতের প্রায় অর্ধেকটাই পার হয়ে যায়। এমন সমস্যায় যারা আছেন, তারা অনেকেই ঘুমানোর জন্য ঘুমের ওষুধের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু ঘুমের ওষুধের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতাও আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।


যারা এ কথা জানেন, তারা কড়া কড়া ঘুমের ওষুধ খেতেও চান না। কিন্তু ঘুমের ওষুধের বিকল্প হিসেবে অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে ঘুমতে যান আর তাতে একটু ঘুম ঘুমও পায়। অনেকেই মনে করেন, অ্যান্টি অ্যালার্জি ওষুধ বা অ্যান্টিহিস্টামিন কড়া কড়া ঘুমের ওষুধের মতো ততটা ক্ষতিকর নয়। কিন্তু জানেন কী এই ধারণা কতটা ঠিক?


বিশেষজ্ঞদের মতে, অ্যালার্জির সমস্যা না থাকলে অ্যান্টি অ্যালার্জি ওষুধ বা অ্যান্টিহিস্টামিন খাওয়ার অভ্যাস কিছু কিছু ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়। অ্যান্টিহিস্টামিনের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা অত্যন্ত ক্ষতিকর। কোষ্ঠকাঠিন্য, হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া, গলা-মুখ শুকিয়ে যাওয়া, মুত্রত্যাগের সমস্যা এমনকি রক্তচাপ অস্বাভাবিক হারে কমে যেতে পারে অ্যান্টিহিস্টামিনের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে।


তাই চিকিত্সকদের পরামর্শ, হৃদরোগ বা মুত্রথলির রোগ থাকলে এ সব ওষুধ সেবনের বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন জরুরি। আর যে কোনও ঘুমের ওষুধ বা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন। কারণ মুঠো মুঠো ঘুমের ওষুধ বা খাওয়া অ্যান্টি অ্যালার্জি ওষুধ বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ার অভ্যাস ভবিষ্যতে বড় কোনও বিপদ ডেকে আনতে পারে! সূত্র: জিনিউজ


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com