বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:৩৩
বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আবহাওয়া শুষ্ক থাকায় ঢাকায় দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থাকছে। তবে আগের তুলনায় দূষণের মাত্রা অনেকটা কমেছে।


বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় গত দুদিন শীর্ষে থাকা বাংলাদেশের ঢাকার অবস্থান আজ অষ্টম। এই শহরের বায়ুমানের স্কোর ১৬২।


গত মঙ্গলবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২৪১ আর এর পরের দিন বুধবার ছিল ২১৩ স্কোর। এ হিসাবে দূষণের মাত্রা অনেকটা কমলেও আজকের বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।


বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির বায়ুমানের স্কোর ২১৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’। ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাসকান্দ শহর। তৃতীয় অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমাণ্ডুর স্কোর ১৯১। ১৮০ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ১৭৯ স্কোর নিয়ে ভারতের দিল্লি রয়েছে পঞ্চম অবস্থানে।


কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com