
দীর্ঘদিন ধরে বিশ্বে বায়ু দূষণের তালিকায় প্রথম দিকেই থাকছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এমন বাস্তবতায় বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে করছে ঢাকা। দূষণের দিক থেকে তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।
শুক্রবার (৬ মার্চ) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে থাকা ঢাকায় আজ দূষণের স্কোর ৩৭১। অর্থাৎ, এখানকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর আজ ২৮৫। অর্থাৎ, সেখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের এ তালিকার তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর আজ ১৮১। এরপর যথাক্রমে- মিয়ানমারের ইয়াঙ্গুন ১৮১, ভারতের দিল্লি ১৭৪, এরপর রয়েছে ভারতের কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ১৯২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]