বায়ুদূষিত ১০০ নগরীর তালিকায় প্রথম ঢাকা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪
বায়ুদূষিত ১০০ নগরীর তালিকায় প্রথম ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই তালিকায় দীর্ঘ দিন মেগা সিটি ঢাকা। তারই ধারাবাহিকতায় আজ বিশ্বের ১০০টি নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। ওই সময়ে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৫৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। নগরীর একটি স্থানে দূষণের মাত্রা ৪০০ ছাড়িয়ে গেছে- এ পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ধরা হয়। ঢাকার মোট আটটি এলাকায় দূষণ পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার তালিকায় এ তথ্য দেখা গেছে।


একই সময়ে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা (২৪৭) এবং মিসরের রাজধানী কায়রো (২২৭)।


বিশেষজ্ঞদের মতে, একিউআই ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। সূচক ৩০০ অতিক্রম করলে পরিস্থিতি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।


বায়ুদূষণের এই চিত্র প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার । প্রতিষ্ঠানটির লাইভ সূচক একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য ও সতর্কবার্তা দেয়। ঢাকার বর্তমান পরিস্থিতি থেকে সুরক্ষায় তারা বেশ কিছু পরামর্শও দিয়েছে।


গত জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময় ধরেই দূষণের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার দূষণে নগরবাসীর শারীরিক জটিলতা বাড়ছে এবং আগের তুলনায় সমস্যাগুলো বেশি অনুভূত হচ্ছে।


পর্যবেক্ষক ও বিশেষজ্ঞদের অভিযোগ, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের বদলে এখনো গৎবাঁধা বক্তব্য ও লোকদেখানো কার্যক্রমেই সীমাবদ্ধ সরকারি পদক্ষেপ।


বিশেষজ্ঞরা বলছেন, দূষণের স্থানীয় উৎসগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা, বিভিন্ন বর্জ্য বা দ্রব্য পোড়ানো এবং ইটভাটার ধোঁয়া- এসবই ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com