ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে শৈত্য প্রবাহ বইছে। তাই তীব্র শীত জেঁকে বসেছে। তাই শুষ্ক আবহাওয়ার কারণে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার নাম প্রথম সারিতে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ২৪৫ স্কোর নিয়ে এই মেগাসিটি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৩৩৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।


এদিকে, একই সময়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, যার স্কোর ২২০। এ ছাড়া পাকিস্তানে লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে, যাদের স্কোর ২০৮ ও ১৮৮।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com