বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার উন্নতি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭
বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার উন্নতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই সাথে বাড়ছে মেগাসিটি ঢাকার বায়ুরমানও। তবে আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। অপরদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের উন্নতি হয়েছে।


রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।


বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কায়রোর দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের দূষণ স্কোর ১৫৭ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।


তৃতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। এই শহরটির দূষণ স্কোর ১৫১ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এছাড়া চীনের সাংহাই চার আর ভারতের দিল্লি রয়েছে পাঁচ নম্বরে।


অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৩২ নম্বরে এবং দূষণ স্কোর ৬২ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারী বা ভালো মানের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com