রাতের বৃষ্টিতেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১০:০৭
রাতের বৃষ্টিতেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত কয়েক দিন সারাদেশে তীব্র গরমের পর শনিবার রাতে এক রাজধানীতে পশলা বৃষ্টি ও ঝড়ো বাতাসের ঢাকার বায়ুর মান ফেরেনি। বায়ুর মানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তালিকায় মেগা সিটি ঢাকা আজও রয়েছে ৬ নম্বরে। যা ‌‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি।


রবিবার (৬ এপ্রিল) সকাল ৮টা ৩৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।


দূষণ তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ৩১৩ অর্থাৎ দিল্লির বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডুর দূষণ স্কোর ২২৯ অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু। এরপরে রয়েছে পাকিস্তানের লাহোর।


স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com