সাগরে এবার লঘুচাপ, চার দিন বিভিন্ন বিভাগে বৃষ্টির শঙ্কা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৬:১৭
সাগরে এবার লঘুচাপ, চার দিন বিভিন্ন বিভাগে বৃষ্টির শঙ্কা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এখন সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়ে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বর্তমানে সাগরে আরও একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।


শুক্রবার (৩০ অক্টোবর) আবহাওয়া পূর্বভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তর।


আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে।


শনিবার সকাল ৯টা পর্যন্ত সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


পরবর্তী চার দিনেও বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com