দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়া বাস উদ্ধার
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৩:৪৩
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়া বাস উদ্ধার
রাজবাড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।


শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।


ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল অভিযান শুরু করে এবং টানা প্রায় তিন ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে সময়মতো উদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, বাসে কোনো যাত্রী ছিল না। চালক, হেলপারসহ তিনজন ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ হয়েছে এমনটি জানা যায়নি।


এর আগে একই ঘাটে একাধিকবার এ ধরনের দুর্ঘটনা ঘটায় এলাকায় উদ্বেগ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে গত ২৫ মার্চ একই ঘাটে বাস নদীতে পড়ে ২৬ জনের মৃত্যু হয়েছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com