
লেবাননের ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার (৪ জুন) চালানো হামলায় একাধিক ট্যাংক ধ্বংস হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। আল জাজিরার লাইভ আপডেট থেকে এ খবর জানা যায়।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা একাধিক ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে এবং ইয়োহমোর আল-শাকিফ, রাশাফ, আল-কানতারা ও খিয়ামসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি সেনা ও গাড়ি বহরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে।
রকেট এবং আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে একাধিকবার আঘাত হানা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গসংলগ্ন এলাকা সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে উঠে এসেছে।
হিজবুল্লাহর দাবি, সেখানে ইসরায়েলি কমান্ড পোস্ট ও সেনা সমাবেশ লক্ষ্য করে ধারাবাহিক কামানের গোলাবর্ষণ, ব্যাপক রকেট হামলা এবং ড্রোন আক্রমণ চালিয়েছে তারা। এছাড়া, কয়েকটি ইসরায়েলি মারকাভা ট্যাংক নির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করার দাবিও করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]