ঈদের ছুটি শেষে খুলেছে সাভার-আশুলিয়ার পোশাক কারখানা
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১৪:৩৫
ঈদের ছুটি শেষে খুলেছে সাভার-আশুলিয়ার পোশাক কারখানা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদের ছুটি শেষে সাভার ও আশুলিয়ার অনেক পোশাক কারখানা এরই মধ্যে খুলেছে এবং শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। তবে কারখানা ভেদে ছুটির মেয়াদ ভিন্ন হওয়ায়,অনেক কারখানায় ধাপে ধাপে শ্রমিকদের ফেরা ও কারখানা খোলার প্রক্রিয়া চলমান রয়েছে। ছুটির মেয়াদ শেষ হওয়া বেশিরভাগ পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে| যেসব কারখানায় ছুটির মেয়াদ বেশি ছিল, সেসব কারখানার শ্রমিকরা ধাপে ধাপে কর্মস্থলে ফিরছেন।


এদিকে কারখানাগুলোতে উৎপাদনও স্বাভাবিক দিনের মতোই চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প কারখানায় গতকাল থেকে ঈদের ছুটি শেষে সীমিত পরিসরে উৎপাদন শুরু হলেও প্রায় আট দিনের ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে শিল্পাঞ্চলের শতভাগ কারখানা চালুসহ উৎপাদন শুরু হয়েছ।


এসব কারখানায় শ্রমিক উপস্থিতি স্বাভাবিক দিনের মতোই রয়েছে| এতে করে শিল্পাঞ্চলে কর্মচাঞ্চলতা ফিরে এসেছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com