আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:৪৪
আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মনে করেন আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হতে পারে, যার মাধ্যমে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে।


এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জনাথন কার্লকে টেলিফোনে এ কথা বলেন।


কার্লকে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি ভালো দেখাচ্ছে, খুবই ভালো দেখাচ্ছে।’


ট্রাম্প আরও বলেন, ‘আজ একটু সমস্যা হয়েছিল, তবে আমি খুব দ্রুত সেটি সমাধান করে ফেলেছি। আপনারাও হয়তো সেটা লক্ষ্য করেছেন।’


প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, সমস্যার কারণ ছিল ইসরাইল লেবাননে হামলা নিয়ে ইরানের অসন্তোষ।


তিনি বলেন, ‘আমি হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছি এবং বলেছি, আর হামলা চালানো যাবে না। এরপর আমি বিবির (ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি এবং তাকেও বলেছি, হামলা চালানো বন্ধ করতে। তারপর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করে দেয়।’


এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা ইরান স্থগিত করতে যাচ্ছে। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার প্রতিবাদে তেহরান এ সিদ্ধান্ত নিচ্ছে।


তাসনিম লিখেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে যে বার্তা আদান-প্রদান চলছিল, তা ইরানের আলোচকরা ইতোমধ্যে বন্ধ করে দিয়েছেন।


অন্যদিকে, রয়টার্স জানিয়েছে, ইরানের এই সিদ্ধান্ত দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর সম্ভাবনাকে আরও কঠিন করে তুলতে পারে। কারণ শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালানোর কথা বলেছে ইরানও। এরমধ্যে এবার তেহরানের কাছ থেকে আলোচনা বন্ধ রাখার ঘোষণা এলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com