ফরিদপুরে ট্রাকের পিছে প্রাইভেটকারের ধাক্কায় ৫ যাত্রী নিহত
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:০২
ফরিদপুরে ট্রাকের পিছে প্রাইভেটকারের ধাক্কায় ৫ যাত্রী নিহত
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা লেগে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।


মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচ যাত্রীর মৃত্যু হয়।


আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, হতাহতদের পরিচয় এখনও জানা যায় নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com