আজ মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন রাজধানীবাসী
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:৫৭
আজ মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন রাজধানীবাসী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নানা কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। গত ডিসেম্বর থেকেই মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। তবে গত কয়েকদিন ধরে শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ২০ তম স্থানে থাকা ঢাকার স্কোর ৮০। বায়ুমানের এই স্কোর শহরটির জন্য মোটামুটি ভালো। ফলে আজ মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন রাজধানীবাসী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর কিছুটা বাড়তেও পারে কিংবা কমতেও পারে।

গত র্বাির একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১০৭। আগেরদিন ছিল ৮২ স্কোর।

তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনসাসা। শহরটির বায়ুমানের স্কোর ২০৩, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এদিকে, তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৭০। তারপরেই অবস্থান করা ভারতের দিল্লির স্কোর ১৫২। দুটি শহরের বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ১১৫ স্কোর নিয়ে ভারতের কলকাতার অবস্থান নবম আর ৫৬ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর মুম্বাইয়ের অবস্থান ৫৭তম। এখানে কলকাতার বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে মুম্বাইয়ের বায়ুমানের স্কোর মোটামুটি ভালো।

বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com