
অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেক রাজনৈতিক দল অবস্থার প্রেক্ষিতে তাদের ধরন পরিবর্তন করেছে, কিন্তু বিএনপির অবস্থান আগের মতোই আছে।
রবিবার (৩১ মে) বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোন শক্তি বিএনপিকে রুখতে পারবে না।’
সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় দলের সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বানও জানান অর্থমন্ত্রী আমীর খসরু।
একই আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপির ইশতেহার এখন জনগণের ইশতেহার, রাজনৈতিক সরকার হিসবে এ ইশতেহার বাস্তবায়ন করতে হবে। ভালো কাজের মাধ্যমে জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এই সময়ে হেসে খেলে চলে গেলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের বড় ধরনের ক্ষতি হবে। বর্তমান সরকার একটি বিধ্বস্ত অবস্থার মধ্যে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। দেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]