আদ-দ্বীন হাসপাতালে বেকারি, ভেতরে ময়লা পরিবেশ
সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীদের বাধা
প্রকাশ : ৩০ মে ২০২৬, ২০:৩৭
আদ-দ্বীন হাসপাতালে বেকারি, ভেতরে ময়লা পরিবেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে ব্যাপক বাধার মুখে পড়ে গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে তাদের ওপর হামলা চালায় হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।


শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, হাসপাতালের সবকটি প্রবেশমুখ বন্ধ করে ১ নম্বর গেটের সামনে দাঁড় করিয়ে দেয়া হয় নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের।


ঢুকতে চাইলে বাধা দেয়া হয় সাংবাদিকদের। এসময় বাগবিতণ্ডায় জড়ান তারা। একপর্যায়ে হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র‍্যাব সদস্যরা। গণমাধ্যমকর্মীদের উপর মারমুখী আচরণ শুরু করেন নিরাপত্তাকর্মীরা।


পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। তবে অপেশাদার আচরণের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি।


এর আগে আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়ার খবরে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে বের হয়ে মন্ত্রী জানান, বেকারি পুরোটাই চলছিল অনিয়মের মধ্য দিয়ে। ভেতরে ময়লা পরিবেশ।


তিনি জানান, বেকারি পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। বিষয়টা শক্তভাবে দেখা হবে বলেও জানান তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


প্রসঙ্গত, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২৭ মে) সকালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সরকার। সেই কমিটি আগামী ৩ জুন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com