খুলনায় বাসা থেকে দুই শিশুসহ নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৯:৫৮
খুলনায় বাসা থেকে দুই শিশুসহ নারীর মরদেহ উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

খুলনার সোনাডাঙ্গায় বাসা থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার দারুল আমান মহল্লা সুজুকি কর্ণার গলির শরিফুল ইসলামের বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।


সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেবি তার দুই নাতিকে নিয়ে ভাড়া বাসার একটি কক্ষে বসবাস করতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন। ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও দুই শিশুকে আর দেখা যাচ্ছিল না।


দুই দিন ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। প্রথমে বেবি ও শামীমের মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে ঘরের একটি ট্রাংকের ভেতর থেকে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।


স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তারা অভিযোগ করেন, শিশু দুটির মা মেরি ও তার দ্বিতীয় স্বামী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে মেরির দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন।


সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা মেরিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com