হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত ঠিক ছিল: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৮:২৭
হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত ঠিক ছিল: বাণিজ্যমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর সিদ্ধান্ত ঠিক ছিল কারণ ঠিক মত বর্জ্য শোধনাগার এর ব্যবস্থা আছে এবং উচ্চ মাত্রার বর্জ্য তৈরি হয় এরকম একটা শিল্প হওয়া উচিত এমন একটি ভালো জায়গায় বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির।


শুক্রবার (২৯ মে) দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


এসময় মন্ত্রী আরও বলেন, আশা করা যাচ্ছে আগামী দিনে ইতালির একটি প্রতিষ্ঠান সিইটিপির জন্য আনা যায় কি সংস্কার লাগবে তা ঠিক করার জন্য, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময় যেসব প্রতিষ্ঠান হারিয়ে গেছে তাদেরকে সহযোগিতা করে এই শিল্পকে রক্ষায় নানা উদ্যোগ বিএনপি সরকার হাতে নিয়েছে বলেও বলেন তিনি। পরে তিনি ট্যানারির বিভিন্ন কারখানা পরিদর্শন করেন ও মালিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। এদিকে আজও দ্বিতীয় দিনের মত ট্যানারি কারখানাগুলোতে চামড়া প্রবেশ করছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com