ইসরায়েলি হামলায় লেবাননে ৪ বাংলাদেশি আহত
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:১৯
ইসরায়েলি হামলায় লেবাননে ৪ বাংলাদেশি আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় ৪ জন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় একটি আবাসিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি ড্রোন থেকে এ হামলা চালানো হয়।


বৈরুতে বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু ছিল। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া এবং আরেকজন নরসিংদীর জয়েনা আক্তার। বিস্ফোরণে নারী তার পা হারিয়েছেন। দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা চেষ্টা করছে বলে জানা গেছে।


আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং শুক্রবার তাদের সাইদায় স্থানান্তর করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com