ষষ্ঠ বিশ্বকাপে মেসি
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ২৬ সদস্যের দল ঘোষণা
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৯:৪২
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ২৬ সদস্যের দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর্জেন্টিনার ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।


বৃহস্পতিবার (২৭ মে) স্থানীয় সময় ঘোষিত এই দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রেখেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে।


দলের সবচেয়ে বড় তারকা হিসেবে আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই মহাতারকা এবার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক ১৯৮ ম্যাচ এবং সর্বোচ্চ ১১৬ গোলের মালিক মেসির ওপরই আবারও বড় প্রত্যাশা। ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি দলে জায়গা করে নিয়েছেন এবং নেতৃত্বে থাকছেন তিনিই।


দলে গোলপোস্ট সামলানোর দায়িত্বে আছেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। রক্ষণভাগে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com