
ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে পশ্চিম আকাশে কালো মেঘ জমে প্রবল ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে দুই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২টা থেকে ১টার সময়েও ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে যানবাহনের লাইন তৈরি হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে বর্তমানে ২৬টি ফেরি, ৩২টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]