জঙ্গল সলিমপুরে কিছু দুর্বলতা ছিল, সেভাবে মনিটর করতে পারিনি: র‌্যাব
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৩:১১
জঙ্গল সলিমপুরে কিছু দুর্বলতা ছিল, সেভাবে মনিটর করতে পারিনি: র‌্যাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ জানিয়েছেন, জঙ্গল সলিমপুরে র‍্যাব এবং পুলিশের চৌকি ছিল। ঠিকভাবেই কাজ করা হচ্ছিল। তবে আমাদের কিছু দুর্বলতা ছিল। সেভাবে মনিটর করতে পারিনি।


মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহে ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


আহসান হাবীব পলাশ বলেন, ‘জঙ্গল সলিমপুরে র‍্যাব এবং পুলিশের চৌকি ছিল। ঠিকভাবেই কাজ করা হচ্ছিল। তবে আমাদের কিছু দুর্বলতা ছিল। সেভাবে মনিটর করতে পারিনি।’


র‍্যাব মহাপরিচালক বলেন, কোনোভাবেই ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদার কেউ জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে পারবে না, টিকতেও পারবে না। আমরা তাদেরকে যেভাবেই হোক উচ্ছেদ করবই। এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এমন কোনো শক্তি নেই যে, সেখানে নতুন করে ঢুকতে পারবে।


এ সময় ঈদুল আজহা ঘিরে র‌্যাব ব্যাপক প্রস্তুতি নিয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদের জামাতে নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। রাত্রিকালীন নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। রাত্রিকালীন টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।


তিনি আরও বলেন, ঘরমুখো মানুষের নিরাপত্তা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। কোরবানির পশু বহনকারী ট্রাক যাতে কোনো হাটে জোর করে নিতে না পারে, সেই বিষয়ে সচেষ্ট আছে র‌্যাব। কোনো থ্রেট নেই। ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই বেড়ে যায়। এবার পেট্রোল টিম আরও বেশি রাখা হয়েছে দিনে এবং রাতে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com