ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় চরম ভোগান্তি, ২৩ কিলোমিটার যানজট
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:৩৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় চরম ভোগান্তি, ২৩ কিলোমিটার যানজট
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। ফলে এই মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৫ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত এই যানজট দেখা দেয়।

থেমে থেমে যান চলাচল করায় ঈদযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি কষ্টে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছাতে।

গাজীপুরের মৌচাক থেকে পাবনাগামী আব্দুল লতিফ মিয়া বলেন, ‘ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার পথ আসতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসে এখনো আটকে আছি।’

গাজীপুরের মৌচাক থেকে পাবনাগামী আব্দুল লতিফ মিয়া বলেন, ‘ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার পথ আসতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসে এখনো আটকে আছি।’

বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com