
মুসলমান ধর্মালম্বীদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা সাত দিন দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপ। ইতোমধ্যে পত্রের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী সংগঠন, সংশ্লিষ্ট দপ্তর ও গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান ওসি ইমিগ্রেশন।
সোমবার (২৫ মে) সকালে হিলি কাস্টম্স সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম শাহীন মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছ।
চিঠিতে জানানো হয়, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদ্যাপন উপলক্ষ্যে সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিন হিলি স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি রফতানি কারক গ্রুপের সকল ব্যাবসায়িক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে ১ জুন (সোমবার) থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি সহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]