ঈদের বন্ধের মধ্যেও যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:৩৪
ঈদের বন্ধের মধ্যেও যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদের বন্ধের মধ্যেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ খুলনা, রাজশাহী এবং রংপুরে নির্বাচিত স্থানে স্থাপিত কোরবানির পশু হাট সংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখায় স্বাভাবিক ব্যাংকিংসহ সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


রবিবার (২৪ মে) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।


এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন এবং রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় যথাক্রমে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ খুলনা, রাজশাহী এবং রংপুরের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট পরিচালিত হতে যাচ্ছে। এ সব হাটে অধিকসংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন সংঘটিত হয়। তাই ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের আর্থিক লেনদেনের নিরাপত্তা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।


কোরবানির পশুর হাটের সংলগ্ন বা নিকটবর্তী ব্যাংক শাখা বা উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথ ব্যবহার করে কোরবানির পশুর ক্রেতা ও ব্যবসায়ীরা যেন তাদের পশু ক্রয়-বিক্রয়ের অর্থ সহজে লেনদেন করতে পারেন তা নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা প্রদান জরুরি। এজন্য ২৪ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন এবং রংপুর সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী ব্যাংক শাখা বা উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থাপনায় খোলা রেখে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com