
হাম ও এর উপসর্গেদেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জন ও হাম আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে।
এতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৪৯ হাজার ৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ জন ছাড়পত্র পেয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]