
রাজধানীতে বৃষ্টির পরও গরম কমেনি। বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। তবে আজ দুপুরের মধ্যে বৃষ্টির বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস।
শনিবার (২৩ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই বার্তা দেয়া হয়।
এতে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে।
পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রাপ্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।
গত শুক্রবার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলাসিয়াস।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]