ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:০৫
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে। সেইসঙ্গে খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি।


নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প আরও জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ।


ট্রাম্পের ভাষায়, ‘ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে, ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে, তার প্রায় ২৫ গুণ উঠে এসেছে।’


ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com