কোরবানির ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক
প্রকাশ : ২২ মে ২০২৬, ১৪:১৬
কোরবানির ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঈদের দিন ১২ টা থেকে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম।


শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।


অনুষ্ঠানে কোরবানির ঈদকে সামনে রেখে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের দিন ১২ টা থেকে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে। ঈদে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নগরবাসীকেও সহযোগিতার আহ্বান জানান আবদুস সালাম।


তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে দুই বছরের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের সমস্যার সমাধান করা সম্ভব।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com