ঈদের দিন বৃষ্টির শঙ্কা নেই, থাকবে গরমের দাপ
প্রকাশ : ২২ মে ২০২৬, ১৩:২৭
ঈদের দিন বৃষ্টির শঙ্কা নেই, থাকবে গরমের দাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় চলছে তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে বায়ুদূষণের শীর্ষ ১০ তালিকায় স্থান পেয়েছে ঢাকা। তবে, আজ শুক্রবার (২২ মে) থেকে আগামী সোমবার(২৫ মে) পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণও হতে পারে। এবং মঙ্গলবার (২৬ মে) থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে।


ঈদের সময়ে অনেক জায়গায় দেখা যাবে গরমের দাপট । একই সাথে কোথাও কোথাও হতে পারে তাপপ্রবাহ, জানিয়েছে সংস্থাটি।


আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঈদের দিন (২৮ মে) ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু জেলায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


কিন্তু ঈদের দিন ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।


এদিকে আবহাওয়া অফিসের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ শুক্রবার(২২ মে) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।


এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ-এর কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতিভারী বর্ষণ হতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com