হরমুজ প্রণালিতে টোল আদায় অবৈধ : যুক্তরাষ্ট্র
প্রকাশ : ২১ মে ২০২৬, ২৩:৩৪
হরমুজ প্রণালিতে টোল আদায় অবৈধ : যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হরমুজ প্রণালিতে ইরানের শুল্ক আদায়ের পরিকল্পনাকে সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।


বৃহস্পতিবার (২১ মে) মায়ামি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।


রুবিও বলেন, ইরানের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে এবং বিষয়টি নিরাপত্তা কাউন্সিলে তোলার প্রক্রিয়াও চলছে।


তিনি দাবি করেন, এই প্রস্তাবের পক্ষে ইতোমধ্যে ১০০টিরও বেশি দেশ সমর্থন জানিয়েছে, যা নিরাপত্তা কাউন্সিলের ইতিহাসে যেকোনো প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সমর্থনের রেকর্ড।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি, হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থার প্রবর্তন অগ্রহণযোগ্য। এটি কেবল যুক্তরাষ্ট্রের বক্তব্য নয়, পুরো বিশ্বই এ বিষয়ে একমত।


গত সপ্তাহে চীন সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং চীনও এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। রুবিও বলেন, বিশ্বের কোনো দেশই এমন শুল্ক ব্যবস্থার পক্ষে নয়। এটি কোনোভাবেই বাস্তবায়িত হতে পারে না।


ইরানকে সতর্ক করে রুবিও বলেন, এরকম নীতি অব্যাহত থাকলে যেকোনো ধরনের কূটনৈতিক চুক্তি অসম্ভব হয়ে পড়বে। যদি তারা এমন কিছু করার চেষ্টা করে, তবে তা পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে গণ্য হবে এবং এটি হবে সম্পূর্ণ বেআইনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com