আজ বায়দূষণে শীর্ষে জাকার্তা, ‘অস্বাস্থ্যকর’ ঢাকা
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:১৫
আজ বায়দূষণে শীর্ষে জাকার্তা, ‘অস্বাস্থ্যকর’ ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত কয়েকদিনের বৃষ্টিতে মেগাসিটি ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। তা সত্ত্বেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। সাত সকালেই আকাশে কড়া রোদের আভাস পাওয়া গেছে। এতে দিন বাড়ার সাথে সাথে দূষণের মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার লাইভ আইকিউএয়ার ডাটা অনুযায়ী, ঢাকা ৯তম অবস্থানে রয়েছে। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ১০৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।


আজকের বৈশ্বিক তালিকায় ১৭১ একিউআই স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় অবস্থানে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪৫ এবং ১৪২ স্কোর নিয়ে নেপালের রাজধানী রয়েছে তৃতীয় স্থানে।


আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ নগরবাসীর জন্য সহনীয় পর্যায়ে রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com