ঠাকুরগাঁওয়ে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:১২
ঠাকুরগাঁওয়ে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে দুই বন্ধু নিহত হয়েছেন।


বুধবার সকাল ৭টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।


নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা ঋষিকেশ রায় লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।
তারা দুই বন্ধু, বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন।


প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মনির হোসেন বলেন, বুধবার সকালে দ্রুতগামী একটি মোটরসাইকেল শহরের দিকে যাচ্ছিল। পথে মুন্সিরহাট এলাকায় সড়কের একটি বাঁক অতিক্রম করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়।


এদিকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে আশিকেরও মৃত্যু হয়।


স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “তারা অনেক দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিল। দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা। এমন মৃত্যু আমরা কেউ চাই না।”


ওসি মনির হোসেন বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com