আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে: প্রধানমন্ত্রী
প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:৪৭
আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে: প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণঅভ্যুত্থানের পরে থানাসহ সারা দেশে শান্তি বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (২০ মে) সকালে গাজীপুরের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা ও কর্মদক্ষতা দিয়ে আনসার ও ভিডিপি মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে বলে আশা করি।


বাল্যবিয়ে প্রতিরোধসহ তৃণমূলে নিষ্ঠার সাথে কাজ করছে আনসার ভিডিপির সদস্যরা। দুর্যোগ ব্যবস্থাপনায় তারা সবার আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী আশা প্রকাশ কোরে বলেন, আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে। বাহিনীর বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি।


তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার-ভিডিপির সাফল্যও প্রশংসনীয়।


আনসার-ভিডিপির সদস্যরা শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।


তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com