
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কোরবানি ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রমের এক যুগপূর্তি উদ্যাপন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
হামের চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, মাসিক চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছুটা সংকট রয়েছে তবে কয়েকদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। বর্তমানে সারাদেশে ঘরে ঘরে গিয়ে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া মেডিকেলগুলোতে পর্যাপ্ত সিট রয়েছে। বিভাগীয় শহরগুলোর হাসপাতাল পর্যায়ক্রমে উন্নয়ন করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]