জ্বালানি তেল মজুতদারদের বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২০:৩৮
জ্বালানি তেল মজুতদারদের বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জ্বালানি তেলের মজুতদারদের বিষয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে সরকারি দলের সংসদীয় সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


শনিবার (২৮ মার্চ) বিকেলে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানানো হয়েছে বলে জানান চিফ হুইপ।


তেলের কোনো সংকট নেই জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, জ্বালানি তেলের মজুতদারদের বিষয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। অভিযান পরিচালনা করা হবে। চোরাচালান রোধ করতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।


চিফ হুইপ বলেন, ঈদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে। এ রকম যেন না ঘটে, সেই বিষয়েও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, রবিবার (২৯ মার্চ) বিশেষ কমিটির বৈঠকে আলোচনা করা হবে। এদিন দুপুরে অধিবেশনের আগেই আবার সরকার দলের বৈঠক হবে।


এদিন বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। রোববার আবারও বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। এর আগেই নিজ দলের সংসদ সদস্যদের নিয়ে সভায় বসে বিএনপি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com