দীর্ঘ ছুটির শেষ দিনে রাজধানীতে ফেরা মানুষের ঢল
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৫
দীর্ঘ ছুটির শেষ দিনে রাজধানীতে ফেরা মানুষের ঢল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসের দীর্ঘ ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আর শেষ সময়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ভোর থেকে ছুটির শেষ দিন হওয়ায় সদরঘাট, কমলাপুর ও বিভিন্ন বাস স্টেশনে দেখা গেছে যাত্রী চাপ।


শনিবার (২৮ মার্চ) সকাল থেকে যাত্রী বোঝাই করে ঢাকায় ফিরে আসছে প্রতিটি ট্রেন। পূর্বাঞ্চলের ট্রেনে ফিরতি পথে যাত্রী চাপ কিছুটা কম ছিল। তবে একই পরিস্থিতি দেখা গেছে উত্তরাঞ্চলের ট্রেনগুলোতেও।


খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ ট্রেনই সময় মতো ঢাকায় পৌঁছেছে। তবে হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস তিন ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছায়। এতে ভোগান্তি বাড়ে ফিরতি ট্রেনের যাত্রীদের। তবে সব মিলিয়ে স্বস্তি নিয়েই ঢাকায় ফিরছেন বলে দাবি তাদের।


এদিকে, ঈদের ছুটি শেষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায়ও ফিরতি মানুষের ঢল নেমেছে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো।


লঞ্চযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও ঘাটে নামার পর থেকেই শুরু হচ্ছে ভোগান্তি। বিশেষ করে বাড়তি ভাড়া দাবি করা সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কারণে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।


সরজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত তিনটার পর থেকে একে একে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো।


সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। পরিবারের সদস্যদের হাত ধরে, কাঁধে ও মাথায় ব্যাগ নিয়ে, দীর্ঘ যাত্রার ক্লান্তি চোখে নিয়েই ঘাটে নামেন যাত্রীরা। তবে ফিরতি যাত্রায় লঞ্চে তেমন ভোগান্তি না থাকলেও, যাত্রীদের দুর্ভোগ শুরু হয় ঘাটে নামার পর।


অতিরিক্ত যাত্রী, এবং ব্যাগপত্র সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেককে। তবুও প্রিয়জনের সঙ্গে ঈদের সময় কাটানোর স্মৃতি যেন সেই কষ্টকে কিছুটা হলেও ম্লান করে দেয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com