জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক কাল
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১৮:৩৬
জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক কাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল (২৮ মার্চ) সকাল ১১টায় । জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।


শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


অপরদিকে আগামীকাল (২৮ মার্চ) বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারী দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।


সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com