রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৩:১০
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় এক নারী নিহত হয়েছেন।


সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শাহজাদপুর প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।


তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। ঘটনার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।


গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার সড়ক দুর্ঘটনায় নারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে শাহজাদপুর প্রধান সড়কে যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, সেটি জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এসআই অনিন্দ্য তালুকদার জানান, নিহত ওই নারী ভিক্ষুক প্রকৃতির ছিলেন। তার পরনে ছিল লাল প্রিন্টের শাড়ি। সিআইডির ক্রাইমসিন ইউনিট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com