
জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে সরকার কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার।
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বহুবছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তারেক রহমান।
তিনি আরও বলেন, দেশের নাগরিক হিসেবে আল্লাহর কাছে দোয়া করি দেশের মানুষ যেভাবে নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে, আগামীতে আরও বেশি করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হন।
এদিনে ১৯৭১ এবং ২৪ এ যারা শহীদ হয়েছেন শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]