মিসাইল-ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপণ
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১১:৪৬
মিসাইল-ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মিসাইল ও ড্রোনের গর্জনের মাঝেই সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।


শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকালে মধ্যপ্রাচ্যজুড়ে ঈদের জামাত শুরু হয়।


সৌদি আরবের পাশাপাশি বাহরাইন, কাতার, কুয়েতেও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। স্থানীয়দের সঙ্গে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য দেশের প্রবাসীরা ঈদের জামাতে অংশ নেন।


একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি করেন সবাই।


এদিকে ঈদের দিনেও তেহরান-তেল আবিব পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের তেল স্থাপনার পর মন্ত্রণালয়ে আক্রমণের দাবি করেছে ইরানি বিপ্লবী বাহিনীর। এছাড়া শুক্রবার স্থানীয় সময় ভোরে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চলছে বলে জানায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।


সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জানিয়েছে, এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সময় বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে।


ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, শুক্রবার তেহরানের পূর্বাঞ্চলে শত্রুদের হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সময় ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানজুড়ে নতুন দফায় হামলা শুরু করেছে।


ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।


সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশের পূর্বাঞ্চলে অন্তত এক ডজন ড্রোন এবং উত্তরাঞ্চলের আল-জাওফ এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।


সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি’ মোকাবিলায় কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।


বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার পর ভূপাতিত ধ্বংসাবশেষ পড়ে একটি গুদামে আগুন লাগার পর নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী।


মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও হামলার সাইরেন বাজানো হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com